৬ নভেম্বর ২০২৩


‘সিলেট থেকেই শুরু হবে মুজিবকন্যা শেখ হাসিনার নির্বাচনী জনসভা’

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকেই নির্বাচনী জনসভা শুরু করবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে সিলেটের বালাগঞ্জে দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

সেতুমন্ত্রী আরও বলেন,সিলেটি প্রবাসীদের অবদান শেখ হাসিনা স্বীকার করেন। তাদের মূল্যায়ন করেন তিনি। এছাড়া সিলেটের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

এএস // আতারা

শেয়ার করুন