১৬ জুলাই ২০২০


করোনা আক্রান্ত জুড়ীর ভাইস চেয়ারম্যানকে পুলিশ সুপারের উপহার

শেয়ার করুন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় করোনা ভাইরাসের শুরু থেকে সাধারণ মানুষ-কে সচেতন করতে বিরতিহীন ভাবে উপজেলা প্রশাসনও পুলিশের সাথে ছুটে বেরিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রাণও ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ।
 
গত ১৪ জুলাই করোনায় আক্রান্ত হন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাশ ও তার সহধর্মিনী।
 
আজ ১৬ জুলাই করোনা ভাইরাস মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশকে বিশেষ বার্তাসহ সদৃশ্য উপহার সামগ্রী পাঠিয়েছেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম(বার)।
 
উপহার সামগ্রী পেয়ে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম থেকেই আন্তরিকতার সাথে মাঠ পর্যায়ে জনগণের জন্য কাজ করতে গিয়ে করোনা ভাইরাস অাক্রান্ত হয়েছি।করোনা পরিস্থিতিতে মৌলভীবাজার পুলিশ সুপারের প্রেরিত বার্তাসহ উপহার জনগণের জন্য কাজে আমাকে আরও উৎসাহী করবে।উপহার বড় কথা নয় এ বিপদের সময় যারা পাশে আছেন বা খোঁজ খবর রাখছেন তাতেই আমি খুশি, একেই বলে মানবতা।
 
পুলিশ সুপারের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

শেয়ার করুন