১৬ এপ্রিল ২০২৩


প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে : এড.মিসবাহ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন আজ তাঁরই সুযোগ্য কন্যা তা বাস্তবায়ন করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে।

তিনি শনিবার (১৫ এপ্রিল) সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট এর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র যুগ্ম সাধারণ সম্পাদক, সোলজার ক্লাব দিরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমেদ এবং দুবাই ইয়াং বাংলার সভাপতি আহমদ রিপন’র সম্মানে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ সভাপতি কাউসার চৌধুরী, ধল উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অমর চাদ দাস বকু, হাওর উন্নয়ন পরিষদ এর সাধারণ সম্পাদক খালেদ মিয়া, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম সরদার, টিপু চৌধুরী, আকলাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন, সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম, এস এম বিল্লাহ, মির্জা রেজুয়ান বেগ, যাদু শিল্পী মো. বেলাল উদ্দিন, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন