৭ ফেব্রুয়ারি ২০২২


শাবি নৃবিজ্ঞান সমিতির ভিপি রাজ, জিএস রিফাত

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সংগঠন নৃবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন রাজ ও সাধারণ সম্পাদক (জিএস) পদে চতুর্থ বর্ষের আব্দুল্লাহ আল রিফাত নির্বাচিত হয়েছেন।

সোমবার বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক প্ললব কুমার তাঁতি, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লবী রায়, ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব ও প্রচার সম্পাদক কাজী মো. আসাদুজ্জামান।

কার্যকরী সদস্য আবু ইউসুফ ও মাহমুদ হাসান কাজল এবং সাধারণ সদস্য হিসেবে আরাফাত মল্লিক, শাহান ভূইয়া অনুজ ও তাসনিয়া তাবাসসুম মনোনীত হয়েছেন।

শেয়ার করুন