১৫ জুন ২০২০


না ফেরার দেশে বদর উদ্দিন আহমদ কামরান

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিসিকের সাবেক মেয়র এবং আজকের সিলেট ডটকমের উপদেষ্টা বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। গতকাল রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানে ছেলে ডা.আরমান আহমদ শিপলু।

এর আগে আগে (৫জুন) শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে (৬জুন) শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। অবস্থা আশংকাজনক হওয়ায় রবিবার (৭ জুন) সন্ধ্যায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে সিলেট থেকে ঢাকা সামরিক হাসপাতাল ( সিএমএইচ) ভর্তি করা হয় ।

শেয়ার করুন