২২ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : চলমান করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
রোববার দিনভর নগরীর দক্ষিণ সুরমা রেলগেইট মারকাজ পয়েন্ট, চাদনীঘাটস্থ কিনব্রিয় পয়েন্ট ও কদমতলীস্থ মুক্তিযোদ্ধা স্কয়ার এলাকা সহ বিভিন্ন স্পটে বিভিন্ন শ্রেনী পেশা সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দ স্বেচ্ছসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহির আলী মাখন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার রশিদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, ২৭নং ওয়ার্ডের সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব দোলাল আহমদ, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রানা ও যুগ্ম সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, ওয়ার্ড বিএনপি নেতা রেজাউর রহমান রোজন ও আমির আলী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, ছাত্রদল নেতা আজহার আলী অনিক, বিএনপি নেতা পারভেজ আহমদ, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সবুজ, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক আহমদ, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহবাব নুর মাহিন ও ছাত্রদল নেতা রাহেল আহমদ প্রমূখ।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বাংলাদেশে চরম আকার ধারণ করেছে। সারাদেশের ন্যায় সিলেটেও প্রতিদিন বাড়ছে করোনাক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। এই মহামারী থেকে সুরক্ষা পেতে আমাদেরকে যতটা সম্ভব ঘরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। বাসায় ফিরে সাবান দিয়ে ভালভাবে হাত মুখ ধুতে হবে। করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল শ্রেনীপেশার মানুষকে সচেতন এবং সতর্ক থাকতে হবে।