২৫ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে মহানগর গেড়ায়য়েন্দা পুলিশের অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার রাত ১০ টার দিকে নগরের শাহজালাল উপশহর জি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ (৩১) এসএমপি’র জালালাবাদ থানাধীন পূর্বদশা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র।
এ বিষয়ে এসএমপি শাহপরান (রহঃ) থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে এসএমপি মিডিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।