৮ জুন ২০২০


ওসমানীনগরে সরকারী বীজ ও সার আত্মসাতের খবর ভিত্তিহীন

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন আহমদের বিরোদ্ধে আনিত সরকারী বীজ ও সার আত্মসাতের অভিযোগ মিথ্যা ও ষড়ন্ত্রমলক বলে দাবী করেছেন ইউপি সদস্য স্বপন আহমদ।

তিনি বলেন, চাতলপার গ্রামের আবেশক মিয়ার ছেলে শাহিন মিয়া ও নিরঞ্জন ধর মিলে আমার বিরোদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। আমি শুধু সুবিধাভোগী কৃষকদের বলেছি উপজেলা কৃষি অফিস থেকে দুটি গ্রুপে ১০ জন কৃষকের বীজ ও সার আনার জন্য। পরে শুনলাম শাহিন ও রায়েল গিয়ে নিয়ে আসেন, এর বাহিরে আমি আর কিছু জানিনা।

প্রসঙ্গত, এর আগে গত ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে শাহিন মিয়া ও নিরঞ্জন ধর কিছু লোকজন সাথে নিয়ে চাতলপার খাজান মার্কেটের শাহিন মিয়ার ধানের গুধামে এসে ফেইজবুক লাইভে এসে অভিযোগ করেন- ইউপি সদস্য স্বপন এই বীজ ও সার এখানে লুকিয়ে রেখেছেন। খবর পেয়ে ওসমানীনগর থানার এস আই সাইফুল মোল্লা এই সার ও বীজ জব্দ করে থানায় নিয়ে যান।

শেয়ার করুন