১ জুন ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি : লকডাউন ছাড়ার পর থেকে দেশে অধিক হারে করোনা রোগী বাড়ছে। এই পরিস্ততির বাহিরে নেই জকিগঞ্জ। লকডাউন ছাড়ার পর থেকে মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছে। জকিগঞ্জে এ পর্যন্ত ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭ জন সুস্থ্য হয়েছেন।
বাকিরা হোমকোয়ারেন্টেইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।এমন ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে জকিগঞ্জ উপজেলা প্রশাসন মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দেন, এবং বিকেল ৪টার পর ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।