১৯ অক্টোবর ২০২৩


প্রতিমায় তুলির শেষ আঁচড়: জগন্নাথপুরের অলিগলিতে পূজার আমেজ

শেয়ার করুন

সজিব শর্মা, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শুক্রবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ। তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে দিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি প্রতিমার শাড়ি, মুকুট, শাঁখা সিঁদুর লাগানো হচ্ছে। শুক্রবার থেকে মন্দিরে মন্দিরে পৌঁছে যাবে প্রতিমা। পূজা উপলক্ষে জগন্নাথপুরে চলছে প্যান্ডেল বানানোর কাজ।

সরেজমিন দেখা গেছে, জগন্নাথপুর পৌর-শহরের পূর্ব ভবানীপুর ভটবাড়ি যুব সংঘ, জগন্নাথবাড়ি, বাসুদেববাড়িসহ বিভিন্ন পয়েন্ট চলছে পূজা উদযাপন প্রস্তুতি। বাঁশ দিয়ে বানানো হচ্ছে প্রতিমা রাখার স্টেজ। লাইটিং করা হচ্ছে এক গলি থেকে অন্য গলি পর্যন্ত।

অন্যদিকে পূজার একদিন আগে ব্যস্ত প্রতিমা শিল্পীরাও। সরেজমিন গিয়ে দেখে গেছে, প্রতিমা তৈরির কাজ শেষ। প্রতিমা শিল্পীরা দেবী দুর্গা, বরুন স্বরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মীর গায়ে শেষ আঁচড় দিচ্ছেন। মনের মাধুরি মিশিয়ে সাজানো শেষে শাড়ি জড়িয়ে দিচ্ছেন প্রতিমার গায়ে। শাখা, সিঁদুর, মুকুট পরিয়ে পরিপূর্ণ রুপ দিচ্ছেন তারা।

বাসুদেব বাড়ির প্রতিমা শিল্পী নিতাই সুত্রধর আজকের সিলেট ডটকম’কে বলেন, কাজ শেষেই আমাদের তৃপ্তি। রথ যাত্রার পর থেকে দিন-রাত এক করে কাজ করেছি। সবগুলো আজ-কালের মধ্যে পৌঁছে যাবে। খরচ বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে। কারিগরদের বেতন দিয়ে তাদের কাল বিদায় দেবো।

ভটবাড়ি যুব সংঘের সভাপতি রেনু শর্মা বলেন, পূজার এক সপ্তাহ আগে থেকে আমাদের আমেজ শুরু। পরিবারের সবাই মিলে একসঙ্গে শপিং করেছি। একসঙ্গে পূজা উদযাপন অন্য রকম আনন্দ।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন