৪ নভেম্বর ২০২৩
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আনছার উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শান্তিগঞ্জে নাশকতার মামলায় শনিবার বিকেলে আনছার উদ্দিনকে আদালতে হাজির করা হলে এই মামলার অন্যতম আসামি হিসেবে তাকে কারাগারে পাঠান বিজ্ঞ বিচারক।
এর আগে গত রবিবার (২৯ অক্টোবর) বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগ এনে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি-জামায়াতের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের হয় শান্তিগঞ্জ থানায়।
এ মামলায় বিএনপি-যুবদলের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার হন। সর্বশেষ শুক্রবার আনছার উদ্দিনকে তার সিলেটের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
এএস // আতারা