২ আগস্ট ২০২৩


গোয়াইনঘাটে সদ্যঘোষিত যুবলীগের কমিটি নিয়ে অসন্তোষ : ৭জনের পদত্যাগ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সদ্যঘোষিত  ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি নিয়ে ধ্রুমজালের সৃষ্ট হয়েছে ত্যাগী নেতাকর্মীরা অসন্তুোষ প্রকাশ করছেন। উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ও যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন কর্তৃক সম্প্রতি এই কমিটি ঘোষণা হয়েছে। সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করে পছন্দের নেতাকর্মী দিয়ে ওই ৬ ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদনের অভিযোগ তুলেছেন যুবলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। ৬ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।

উপজেলার  ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটিতে দেলোয়ার হোসেন লনিকে আহ্বায়ক ও হেলাল উদ্দিন এবং কবির আহমদকে যুগ্ম আহ্বায়ক, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে এডভোকেট রাসেদ পারভেজ লাভলুকে আহ্বায়ক ও রফিক সরকার এবং শেরগুল গুসাই, সুহেল আহমদ, রুবেল আহমদকে যুগ্ম আহ্বায়ক, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নে গোলাম করিম শামিমকে আহ্বায়ক ও ফয়সল আহমদ এবং মোশাহীদ আলীকে যুগ্ম আহ্বায়ক, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে আবুল খায়েরকে আহ্বায়ক ও ইনশাদ হোসেন রাজীব এবং আব্দুল করিমকে যুগ্ম আহ্বায়ক, ১১নং মধ্যজাফলং ইউনিয়নে শাহ আলমকে আহ্বায়ক ও জালাল উদ্দীন ও তোফায়েল আহমদকে যুগ্ম আহ্বায়ক, ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে মো: নজরুল ইসলামকে আহ্বায়ক করে এবং বিলাল উদ্দিন ও সালেহ আহমদকে যুগ্ম আহ্বায়ক করে প্রত্যেক ইউনিয়নে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে কমিটি গঠনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর থেকে ত্যাগী ও নিবেদিত কর্মীদের বাদ দিয়ে বিএনপি- জামায়াত ও আওয়ামী লীগের বিরোধীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার কারণে নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পদবঞ্চিতরা উপজেলা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ বিষয়ে কথা হলে গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ বলেন, আমি অবিলম্বে উক্ত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের ত্যাগী, আদর্শবান নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন দলের হাইব্রিড নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে এটা কখনো মেনে নিতে পারি না। উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়ে আসা সালেহ আহমদ বিএনপির সাবেক কর্মী। সে বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের পিটিয়েছিলো।

এদিকে মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় গোয়াইনঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগের ৭জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। এ নিয়ে উপজেলা আহ্বায়ক কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে সমালোচনার ঝড় বইছে।

এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) বলেন, সদ্য ঘোষিত গোয়াইনঘাট উপজেলায় ৬ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি গঠনের খবর জেলা আওয়ামী যুবলীগের জানা নেই। গত শনিবার রাত থেকে  গোয়াইনঘাট উপজেলার শতাধিক নেতাকর্মী এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিয়ে চলেছেন। ঘোষিত ইউনিয়নগুলোর পদ বঞ্চিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের অভিযোগের বিষয় মাথায় রেখে ৬ ইউনিয়নের আহবায়ক কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন