৩০ মে ২০২০


বালাগঞ্জে চেয়ারম্যান নজম’র বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ‘ফেসবুকে মিথ্যা, বানোয়াট অপপ্রচার’র অভিযোগ পাওয়া গেছে।

দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, জামাল আহমদ এবং এসএম শাহেদ করেছেন, তাদের সম্মান ক্ষুন্ন করার উদ্দ্যেশে ‘গ্রাম গঞ্জের খবর’ নামক ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় শুক্রবার বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম। বালাগঞ্জ থানায় তিনি এ সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডি নাম্বার ১০৩৮ (২৯/০৫/২০২০)

সাধারণ ডায়রিতে তিনি অভিযোগ করেন ‘গ্রাম গঞ্জের খবর’ নামক ফেসবুক আইডিতে ‘আমার ও আমার ইউনিয়ন পরিষদ এর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ, অশ্লীল, অসামাজিক ও বিভিন্ন রকমের আজে বাজে কথা লিখে আমার ও আমার ইউনিয়ন পরিষদ এর সদস্যদের সম্মান নষ্ট করে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন পোস্ট দিচ্ছে’।

তিনি আরও উল্লেখ করেন, ‘দীর্ঘ নয় বছর সুন্দর, সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সহিত আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। একটি কুচক্রী মহল আমার ও আমার ইউনিয়ন পরিষদের ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে আমাদের সুনাম নষ্ট করে ও সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে সামাজিক যোগযোগ মাধ্যম বিভিন্ন স্ট্যাটাস দিয়া আসিতেছে’।

এ বিষয়ে আলাপকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, জামাল আহমদ এবং এসএম শাহেদ অভিযোগ জানিয়েছেন, তাদের সম্মান ক্ষুন্ন করার উদ্দ্যেশে “গ্রাম গঞ্জের খবর” নামক ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট অপপ্রচার’ করা হচ্ছে। ‘অপপ্রচারের বিষয়টি’ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

শেয়ার করুন