১০ ফেব্রুয়ারি ২০২১
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে আড়াই বছরের শিশু ছামি আহমদ নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর বাড়ির পাশের একটি পুকুরে মিললো তার ভাসমান লাশ।
বুধবার সকাল ১১ টা ৪০ মিনিটে তার লাশ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর এমাদ উদ্দিন।
উল্লেখ্য, এ প্রতিবেদন লিখা পর্যন্ত লাশটি উদ্ধারে থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।