৪ জুন ২০২২


শাবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১১টায় শাবি ক্যাম্পাসের শিক্ষা ভবন ‘এ’, শিক্ষা ভবন ‘ডি’ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ৯৩৮ জন শিক্ষার্থী।

শাবিকেন্দ্রের ‘খ’ ইউনিটের সভাপতি অধ্যাপক দিলারা রহমান বলেন, বৃষ্টি ছাড়া অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি। জালিয়াতি ঠেকাতে আমরা সর্তক আছি। এতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নজরদারিতে রাখা হয়েছে।শাবি ক্যাম্পাসের শিক্ষা ভবন বি এবং ই’তে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩১৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩০৮ জন অর্থাৎ ৯৭ শতাংশ। অনুপস্থিত ১১ জন অর্থাৎ ৩ শতাংশ।

শেয়ার করুন