১৪ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ থানার ৪ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন দুইজন এসআই ও দুইজন এএসআই।
বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে বিশ্বনাথে পুলিশসহ ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, থানার ৮ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে গত ১০ মে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরদিন ১১ মে আরো ১৩ জনের নমুনা পাঠানো হয়। প্রথম নমুনা নেওয়া ৮ জনের মধ্যে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।