৮ ফেব্রুয়ারি ২০২৩


ওসমানী হাসপাতালে প্রথম স্লিপ সার্জারি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হলো নতুন এক অধ্যায়। স্বাস্থ্যসেবায় সিলেট অঞ্চলের মানুষের সবচেয়ে বড় এই ভরসাস্থলে প্রথমবারের মতো ‘স্লিপ সার্জারি’ সম্পন্ন হয়েছে। ঘুমের সময় নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে আসা সমস্যায় ভোগা একজন রোগীর স্লিপ সার্জারি করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.মনিলাল আইচ লিটু।

তাঁর সঙ্গে টিমে ছিলেন সহকারি অধ্যাপক ডা. নূরুল হুদা নাঈম, ডা. মাসুম বিল্লাহ, ডা. হাসান আতিক চৌধুরী, ডা. মৃণাল দেব ও ডা. অরূপ রাউৎ। এনেস্থেশিয়ার চিকিৎসক ছিলেন ডা. নাবিদুল ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের ডা. মো. আব্দুল হাফিজ শাফী।

জানা গেছে, মঙ্গলবার এই সার্জারি করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘সিলেট ফার্স্ট ইন্টারন্যাশনাল স্লিপ কোর্স অ্যান্ড লাইভ সার্জারি ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। ওসমানী হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ ও অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ এপনিয়া, বাংলাদেশ এই ওয়ার্কশপের আয়োজন করে। এতে কোর্স ডিরেক্টর ছিলেন অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু, যিনি ওই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

শেয়ার করুন