৭ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : সিলেটের খাদিমনগর চাবাগান এলাকায় টিলা ধসে প্রাণ গেছে এক শিশুর । শনিবার (৭ অক্টোবর ) ভোররাতে বাগানের মোকামকোনা বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু অর্চনা ছত্রী (১১) ।সে ওই বস্তির বুলবুল ছত্রীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমনগর ইউনিয়ন পরিষদ সদস্য আতাউর রহমান।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন,দুর্গম এ এলাকাটি আমাদের কালাগুলা পুলিশ ফাঁড়ির অওতাভুক্ত। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
এএস // আতারা