৫ ডিসেম্বর ২০২৩


‘ভোট পর্যবেক্ষণে সিলেট-১ আসনে আসবেন ৭৮ বিদেশি পর্যবেক্ষক’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন একটি মর্যাদার আসন। এই আসনে বিজয়ী দলই সবসময় সরকার গঠন করে থাকে। এমন রেওয়াজ প্রচলিত আছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। তবে এবার এ আসনে সরকারদলের মুখোমুখী শক্তিশালী তেমন কোনো রাজনৈতিক দল বা প্রার্থীই নেই। আছেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই প্রার্থী।তাই অতি মর্যাদার সিলেট-১ আসনে ভোটযুদ্ধ হতে চলেছে সরকারদল আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের মধ্যেই।

 

এবারেও এই আসেনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি। অতীতে এ আসন থেকে যে দলের প্রার্থী জয়লাভ করেছে তারা সরকারের ভেতরও গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এ আসন থেকে জয়লাভ করে আওয়ামী লীগের প্রয়াত নেতা হুমায়ুন রশিদ চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হয়েছিলেন। এছাড়া বিএনপির প্রয়াত প্রভাবশালী নেতা এম সাইফুর রহমান অর্থমন্ত্রী হয়েছিলেন।

 

সরকারের এই গুরুত্বপূর্ণ সিলেট-১ আসনে এবার ভোট পর্যবেক্ষণে ৭৮ বিদেশি পর্যবেক্ষক আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন,সিলেটের গুরুত্বপূর্ণ এই আসন পর্যবেক্ষণ করতে এবার বিদেশ থেকে ৭৮ পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সবাইকে দলমত নির্বিশেষে এক যোগে কাজ করতে হবে।

 

শেয়ার করুন