১৩ মে ২০২০
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিনের কাছে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ব্যক্তিগত অর্থায়নে “মাস্ক” উপহার দেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া।
মঙ্গলবার (১২ই মে) চতুর্থ ধাপে জুড়ী উপজেলা’র পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত T F PO, TF PA, Scomo, FWV, FPI, FWA, PPV মধ্যে মাস্ক উপহার দেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস জানান, করোনা আতঙ্কে জনজীবন স্থবির হলেও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের বিরামহীন কর্মযজ্ঞ। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ কে গুরুত্ব দিয়ে চলছে সেবা কার্যক্রম। সেবা প্রদানকারী একশ জনকে আমার পক্ষ থেকে সামান্য উপহার দিয়েছি। ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পেশাগত কাজে অনুপ্রেরনা স্বরুপ উপহার প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাদিন পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে বিকেলে ঘরে ফিরা চা শ্রমিকদের মধ্যে গেলো কয়েক দিন আগে ব্যক্তিগত অর্থায়নে নিজের তৈরি করা মাস্ক বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। এসময় নারী চা শ্রমিকদের করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিক করনীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনাও করেছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু রিংকু রঞ্জন দাস। অগ্রসর নারী চা শ্রমিকদের করোনা ভাইরাস সচেতন করতে কাজের সময় তাদেরকে মাস্ক পরিধানের পরামর্শ দেন তিনি।
এছাড়াও পথচারী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে ইতিপূর্বে তিন ধাপে এক হাজার মাস্ক ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।