২৩ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৩৩ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৯, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের চারজন রয়েছেন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৫১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৯১ জন, হবিগঞ্জে ১৫৫৭ জন এবং মৌলভীবাজারের ১৭০৯ জন সুস্থ হয়েছেন।
একই সময়ে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭৮ জন।এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ২৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬, হবিগঞ্জে ১ হাজার ৮৭৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪২ জন।
এরমধ্যে সিলেট জেলার ১৭৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯৪৩ জন। এরমধ্যে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।