১৯ নভেম্বর ২০২৩
নিখোঁজ তরুণীরা কলেজ শিক্ষার্থী। —প্রতীকী ছবি
মৌলভীবাজার প্রতিনিধি : কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়া মৌলভীবাজারের দুই তরুণীর সন্ধান মেলে নি এখনো। গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন তারা।
জানা গেছে, দগত ১৪ নভেম্বর সকাল ৯টায় কলেজ যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় নাদিয়া আক্তার (১৯)। এরপর আর বাড়ি ফেরেনি। সে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার নাজিরাবাদ গ্রামের মোস্তাকিন মিয়ার মেয়ে।
আরও পড়ুন : মধ্যনগরে নেই এমবিবিএস ডাক্তার : পল্লী চিকিৎসাই একমাত্র ভরসা
নিখোঁজ নাদিয়া আক্তারের পিতা মোস্তাকিন মিয়া বলেন, আমার মেয়ে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর আর ফিরে আসে নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু কোথাও নেই। পরে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা খুব শঙ্কায় দিনযাপন করছি।
দুইদিন পর মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের শাহানা আকতার (২১) নামে আরও এক তরুণী নিখোঁজ হয়। সে রাজনগর মাওলানা মোফাজ্জাল হোসেন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন : আজমিরীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
নিখোঁজ শাহানা আকতারের চাচা রিপন বলেন, ১৬ নভেম্বর সকালে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মা বাবা খুবই চিন্তায় আছে।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। আশা করি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।
এএস // আতারা