৯ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন করোনায় আক্রান্ত

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে ৫জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পশ্চিম পাগলা ইউনিয়নে ৩ জন, জয়কলসের ১ জন ও পল্লীবিদ্যুত অফিসে কর্মরত ১ জন। পাগলা উপ- স্বাস্থ্য ও পরবার কল্যাণ কেন্দ্রে নমুনা সংগ্রহ করে শাবিপ্রবি কেন্দ্রে পাঠানো হলে আজ (মঙ্গলবার) তাদের রিপোর্ট পজেটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য অফিসসূত্রে জানা যায়, দু’দিন আগে পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসে নমুনা দেওয়ার পরে দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে ৩ জন পশ্চিম পাগলা ইউনিয়ন, জয়কলস ইউনিয়নের ১ ও পল্লীবিদ্যুত অফিসের ১ জন।

সূত্র জানায়, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের ৪৮ বছরের ১, পশ্চিম পাড়া মাঝের হাটি গ্রামের ৪৯ বছরের ১, পালপাড়ার ২২ বছরের ১, জয়কলস ইউনিয়নের ডুংরিয়া ঘরোয়া গ্রামের ৩২ বছরের ১ ও পল্লীবিদ্যুত অফিসে কর্মরত ২৭ বছরের ১ জন।

দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন জানান, ‘আক্রান্ত কান্দিগাঁও গ্রামের ৪৮ বছরের একজন আজ রাতেই ব্যক্তিগতভাবে হাসপাতালে চলে যাচ্ছেন। আর সিরিয়াস কন্ডিশন রোগীরা নিজ দায়ীত্বে সিলেটের ওসমানীতে যাওয়ার পরামর্শ দিচ্ছি। বাকীদের আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠাবো। এবং প্রত্যেক পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হবে।’

শেয়ার করুন