১৩ মে ২০২০


হবিগঞ্জের ডিসিসহ তিন ম্যাজিস্ট্রেটের করোনা জয়

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : করোনাকে জয় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

সর্বশেষ নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তারা শারিরীকভাবেও সুস্থ আছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

গত ৪ মে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসানের করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার ঢাকায় নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরআগে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)সহ জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।

তবে তারা প্রত্যেকেই এখন সুস্থ হয়ে ওঠেছেন বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন।

শেয়ার করুন