২২ জানুয়ারি ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আবু সায়েদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সায়েদ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্বঘিলাতলি গ্রামের দুলাল মিয়ার ছেলে। গত ২২ ডিসেম্বর ছাতকের ভাদেশ্বরী গ্রামে তার বিয়ে হয়।
শনিবার সকালে বাড়ির পাশে মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান আবু সায়েদ। এরপর আর ফেরেননি। আজ সকালে মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্বজনরা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, আবু সায়েদ শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে পরিবার। লাশে কোনও আঘাতের চিহ্ন নেই। পরিবার কোনও অভিযোগ করেনি।