৩০ ডিসেম্বর ২০২৩
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ এক আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আলোচনায় নির্বাচনী মাঠে চলছে রনজিত -রতন ও সেলিম এর সমর্থনী ত্রিমূখী লড়াই। নির্বাচনী মাঠে থাকা ৮ জনের মধ্যে নৌকা প্রতীকে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সদস্য এ্যাড.রনজিত সরকার,স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তিনবারের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ, জাতীয় পার্টির আব্দুল মান্নান, গণফ্রন্টের জাহানুর রশীদ, সুপ্রীম পার্টির হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস থেকে সালেহ আহমদ ও তৃনমূল বিএনপির প্রার্থী হিসেবে মাঠে আছেন আশরাফ আলী।
নির্বাচনী মাঠে প্রার্থীদের মধ্যে ভোটারদের আলোচনায় শীর্ষে রয়েছেন ৩জন।তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট রনজিত সরকার,কেটলি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন ও ঈগল পাখি প্রতীকে সেলিম আহমেদ। রনজিত সরকার ও সেলিম আহমেদ দুজনেই তাহিরপুর উপজেলার অন্যদিকে ধর্মপাশা উপজেলার বাসিন্দা ৩ বারের সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন-এমপি।
একাধিক ভোটারদের আলোচনায় নৌকা প্রতীকেন মনোনীত প্রার্থী রনজিত সরকার ও স্বতন্ত্র কেটলি প্রতীকে প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন।আবার কোন ভোটারদের আলোচনায় রয়েছেন স্বতন্ত্র ঈগল পাখি প্রতীকের প্রার্থী সেলিম আহমেদ।আলোচনায় উঠে আসা তিনজনেই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য।ভোটারদের মনে প্রশ্ন রয়েছে আলোচিত শীর্ষ তিন প্রর্থীদের কে হবেন? আগামী দিনের সুনামগঞ্জ এক আসনের নির্বাচিত সফল প্রতিনিধি ও ভোটারদের মনজয় করে যাবেন মহান জাতীয় সংসদে।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার জানান আমরা আশা করছি নৌকা প্রতীকের শতভাগ বিজয় হবে।এছাড়াও জানান পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী মাঠে প্রতিদন্দ্বি হিসেবে কেটলি মার্কা থাকতে পারে। মধ্যনগর উপজেলা মৎসজীবি লীগের আহ্বায়ক মোঃরুহুল আমীন খান বলেন বিগত দিনের উন্নয়ন চিত্র ও আঞ্চলিকতার টানে মোয়াজ্জেম হোসেন রতনেই পুনরায় নির্বাচিত হবেন।কেননা উন্নয়ন কর্মকান্ডে জনমানুষের মনে ঠাই করে নিয়েছেন রতন।আপামর জনতাই দিবেন সঠিক জবাব ভোটের মাধ্যমে। এবং আগামী ৭ই জানুয়ারী কেটলি প্রতীকের বিজয় হবে ইনশাল্লাহ। সেলিম আহমেদের ঈগল প্রতীকে মাঠে সক্রিয় থাকা আংশিক কর্মীদের মধ্যে লক্ষ করা গেছে মানসিক জোড় অনেকটাই বেশী। কে হবেন জনসমর্থনে বিজয়ী তা দেখার প্রত্যাশায় রয়েছে সুনামগঞ্জ এক আসনের প্রায় কয়েক লক্ষ সাধারণ ভোটার।