১০ অক্টোবর ২০২৩
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি : দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ডাকঘর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয় না। সোমবার (১০অক্টোবর ) সরেজমিন পরিদর্শনকালে এ ঘটনার বাস্তবতা মিলেছে ।
বিষয়টি জানার পর নিন্দাঝড় তুলেছে সচেতন মহল । সবার মুখে মুখে প্রশ্ন, ‘ গুরুত্বপূর্ণ এ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন হয় না কেন?’ ।
বিষয়টি স্বীকার করে মধ্যনগর উপজেলা ডাকঘর(২৪৫৬) কর্মকর্তা গণেশ চন্দ্র বলেন, ‘আমরা শুধু বিশেষ দিনেই পতাকা উত্তোলন করি,এছাড়া করি না। আমার বিষয়টি জানা নেই। তবে জেনে নেব।’
তৎক্ষণাৎ উর্ধ্বতন কর্মকতর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন,জাতীয় পতাকা টাঙানো ভাল,আগামী কাল থেকে টাঙানো হবে।
এবিষয়ে মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার বলেন, এটি অত্যান্ত নিন্দাজনক।একজন অফিসপ্রধান নিজেই জানেন না অথচ সরকারি চাকুরী করেন! কতৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।
মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান বলেন, সরকারি যেকোন প্রতিষ্ঠানে অফিস চলাকালীন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে । বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এএস // শামান্ত // আতারা