২৬ এপ্রিল ২০২০


জুড়ীতে ‘প্রবাসের আলো’ সংগঠনের আত্বপ্রকাশ 

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধিঃ সুন্দর সমৃদ্ধ সমাজ বিনির্মাণে একঝাঁক উদ্যমী তরুণ উদ্যোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউপির সমাই বাজার এলাকার মাদক, সন্ত্রাস, হিংসা ও জঙ্গিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে গঠন করা হয়েছে “প্রবাসের আলো” নামে একটি অরাজনৈতিক সমাজ সেবী সংগঠন।
 
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সৌদিআরব, কুয়েত ও ইউরোপের ফ্রান্স সহ বহিঃ বিশ্বে অবস্থানরত স্থানীয় এলাকার গর্বিত কৃতি সন্তান রেমিটেন্স যোদ্ধাদের নিয়েই মডেল এলাকা গঠন করাই সংগঠনের মুল কাজ বলে জানান সংগঠনের নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য শাহেদুর রহমান মুসলিম।
 
শনিবার দুপুরে আত্বপ্রকাশের মধ্য দিয়ে অত্রঅঞ্চলের দেশ-বিদেশে অবস্থানরত যুবকদের বহুদিনের লালিত স্বপ্নের দ্বার উন্মোচন হলো।
 
সংগঠনটি শিক্ষা, চিকিৎসা, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, খৎনা, শীতবস্ত্র, ইফতার সামগ্রীসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবেন এবং সকল অপশক্তির বিরোদ্ধে রুখে দাঁড়াবেন বলে জানান সংগঠনের কর্নধাররা।
 
সামাজিক দুরুত্ব মেনে আত্বপ্রকাশ শেষে দেশের শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও সারা বিশ্বময় করোনা পরিস্থিতি থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুন