২৩ জুলাই ২০২৩


শান্তিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশের মতো সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকাল ১০ টায় একটি র‍্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনাসভায় এসে মিলিত হয়৷

আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকৌশলী আল নূর তারেক, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ৷

শেয়ার করুন