১৪ জুন ২০২২
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মৃত সানজিদা আক্তার উপজেলার পশ্চিম রুহিতনসি গ্রামের মো. মেহেদি হাসানের কন্যা।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, সানজিদা নামে ওই শিশুটি বাড়ির উঠানে বসে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুর পাড়ে চলে যায়। এ সময় অসাবধানতাবশত ওই শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।