২৩ এপ্রিল ২০২০


কাউন্সিলর ঝলকের চাল বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কপোর্রেশনের মাধ্যমে জি. আর ফান্ডের উদ্যোগে নগরীর ১১নং ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক। বৃহস্পতিবার লালাদিঘীরপাস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মাঝে এসব চাল বিতরণ করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকারের মাধ্যমে প্রাপ্ত খাদ্য সামগ্রী ক্রমান্বয়ে ত্রান বিতরন  করার ব্যবস্থা  করা হবে। অনুরোধ শুধু সরকারের নিদের্শনা মেনে ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন সবাইকে ঘরে থাকার অনুরোধ করুন। আর আসুন আমরা সামর্থবানরা অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার  আজিজ,  ওয়ার্ড আওয়ামীলীগ  সভাপতি সালাই উদ্দিন বকস সালাই, ওয়াার্ড  আওয়ামীলীগ সম্পাদক বদরুল ইসলাম, সেচ্ছাসেবী  অনন্ত মালাকার, ট্যাগ অফিসার আমিনুল ইসলাম, ওয়ার্ড সচিব রাজু রায় প্রমুখ।

শেয়ার করুন