৪ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক : নগরীর চৌকিদেখি মালনিছড়া এলাকাশ মনিরুল ইসলাম (৪১) এক ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনিরুল ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কসপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে ফেলে যায়। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও এয়রপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।