২৪ জানুয়ারি ২০২২
নিজস্ব প্রতিবেদক : দৈনিক কাজিরবাজার এর সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের সদস্য, সিনিয়র সাংবাদিক জেডএম শামসুল আর নেই। ইন্নালিল্লাহি…………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। তার গ্রামের বাড়ি জকিগঞ্জের পশ্চিম খলাছড়া গ্রামে। তিনি স্ত্রী ৪ ছেলে সহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার ভোর ৫ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ জকিগঞ্জের ভুইয়ার মুরা শাহী ঈদগা ময়দানে আছরের নামাজ পর অনুষ্ঠিত হবে। প্রবীণ সাংবাদিক জেড এম সামছুল এর মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, জেডএম শামসুল সিলেটের সৎ সাংবাদিকতার এক জীন্ত উদাহরণ ছিলেন। তিনি এক বৈচিত্র্যময় জীবনের অধিকারী। একটি বাইসাইকেল ছিল তাঁর সঙ্গী।
আজকের সিলেট’র শোক প্রকাশ
সিনিয়র সাংবাদিক জেড.এম শামসুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট অঞ্চলের প্রথম সরকার নিবন্ধিত ও জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এবং সম্পাদক রজক কান্তি চক্রবর্তী।
তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।