১৭ সেপ্টেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ২২ জন পরোয়ানাভুক্ত ও চারজন নিয়মিত মামলার আসামী বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(মিডিয়া) নাজিম উদ্দিন।
(আজকের সিলেট/১৭ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)