২৬ মে ২০২১


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের যুবকের মৃত্যু

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের জামিল আহমদ নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নিহত জামিল উপজেলার বারঠাকুরী ইউপির দরিয়াপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাতে সৌদ আরবের রিয়াদে তিনি দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

জানা যায়, জীবন-জীবিকার তাগিদে তিনি মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমান। মঙ্গলবার রাতে দুর্ঘটনা কবলিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তরুণ এ প্রবাসীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন