১৫ এপ্রিল ২০২১


দিরাইয়ে নদীতে গোসল করতে নেমে এক ব্যক্তি নিখোঁজ

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সুরমা নদীতে গোসল করতে নেমে কবির মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ করিব মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী (মনু মিয়ার) ছেলে।

বৃহস্পতিবার বিকেলে কবির বাড়ির সামনে সুরমা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে যান।

ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তার সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

শেয়ার করুন