৩ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা আরও ১৮৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে নতুন করে ১১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেওয়া হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের উপসর্গ না পাওয়ায় শুক্রবার সিলেটে ২৯, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৮৭ এবং মৌলভীবাজারে ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
তিনি বলেন, ১০ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ৫৪৪ জন হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৭১০, সুনামগঞ্জে ৫১৩, হবিগঞ্জে ৭০৭ এবং মৌলভীবাজারে ৫৬৪ জন। এছাড়া ২৩ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে সুস্থ হয়ে ফিরেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আসা ১১ জনের মধ্যে ৬ জন হবিগঞ্জের ও ৫ জন মৌলভীবাজারের। এ নিয়ে এখনও হোম কোয়ারেন্টিনে আছেন ৫৭৩ জন। এরমধ্যে সিলেটে ২১৮, সুনামগঞ্জে ১১৬, হবিগঞ্জে ১৪৭ এবং মৌলভীবাজারে ৯২ জন।
এরআগে বৃহস্পতিবার ১৮৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।