২৩ নভেম্বর ২০২৩


অবরোধের শেষ দিন নগরজীবন স্বাভাবিক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের ৬ষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আজ শেষ দিন। ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে সিলেট নগরীতে তেমন একটা প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল বেলা থেকে নগরীতে যানবাহন চলতে দেখা গেছে। তবে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়েনি।

বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর বিভিন্ন রাস্তায় যানচলাচল ছিল স্বাভাবিক। এদিকে বিএনপি আজ নতুন কর্মসূচি ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

এদিকে, সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠন। যে-কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় সড়ক-মহাসড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি থাকলেও নগরীর কোনো পয়েন্টেই ছিলনা ট্রাফিক পুলিশ।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের শেষদিন বৃহস্পতিবার বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, শুক্র, শনি বিরতি দিয়ে রবিবার থেকে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

শেয়ার করুন