৩১ মার্চ ২০২০
সিকৃবি প্রতিনিধি : করোনা ভাইরাস থেকে রেহাইপেতে সচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নিরাপত্তা শাখার নিরাপত্তা কমকর্তা (অ.দা) কৃষিবিদ কামরুল ইসলাম এবং নিরাপত্তা চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মালেক এর উদ্যোগে নিরাপত্তা শাখার সকল নিরাপত্তা প্রহরী ও আনসারদের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস এবং মশা নিধনের কয়েল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিরাপত্তাকর্মীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিকৃবির নিরাপত্তা চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মালেক ও সিকৃবির সহকারী রেজিষ্ট্রার ও নিরাপত্তা কর্মকর্তা (আ.দা) কৃষিবিদ কামরুল ইসলাম।