১৮ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট:২৪৯৭) জিন্দাবাজার আঞ্চলিক কমিটির উদ্দ্যোগে গতকাল ১৭ ফেব্রæয়ারি বিকেল ৪টায় নগরিতে এক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের জল্লারপার হতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নওয়াব আহমদ (রাজ)-এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন (রেজি: নং: বি ২২০০) এর সহ-সাধাারণ সম্পাদক রুহুল আমিন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (শাওন)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন বারুতখানা আঞ্চলিক কমিটির সভাপতি রতন চন্দ্র রায় (রূদয়), সাবেক সাংগঠনিক সম্পাদক মইনুল হক ইমন, লালদিঘীরপাড় আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মনির হোসেন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ সহ প্রমুখঃ
উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হালিম, শহিদুল ইসলাম, আবুল হোসেন, জাবেদ আহমদ, ইমন আহমদ, রনি আহমদ, অনিক হাসান, রেজাউল করিম সরকার (রবিন), সাইফুল ইসলাম, মুন্না আহমদ।