১৩ সেপ্টেম্বর ২০১৭


বিশিষ্ট মুরব্বী নুরুল হক রুনু’র ইন্তেকাল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও আলমপুর জামে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং মরহুম মকদ্দস আলী কনাই মিয়ার বড়ছেলে নুুুুরুল হক রুনু মিয়া (৬৭) আর নেই। (ইন্না লিল্লাহি— রাজিউন)।

বুধবার বেলা পৌণে ১২ টায় নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মাগরিবের নামাজের পর আলমপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ সম্পন্ন হবে। জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের পরিবারের সদস্যরা।

নুরুল হক রুনু মিয়া ৩ ভাই ৪ বোনের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম নুরুল হক রুনু মিয়া সাবেক ভারপ্রাপ্ত মেয়র আযম খানের বোনের স্বামী।

 

(আজকের সিলেট/১৩ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন