১০ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : তীব্র দাবদাহের পর সিলেটে ধূলোঝড় পরবর্তী স্বস্তির বৃষ্টি হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বদিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং পরে শুরু হয় প্রচণ্ড ধূলোঝড়।
প্রায় আধাঘণ্টা স্থায়ী ধূলোঝড়ের পর বৃষ্টি নামে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেট নগরে মূষলধারে বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগের অন্যান্য স্থানে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছ।
বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।