১২ ফেব্রুয়ারি ২০২২
শাবি প্রতিনিধি : অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হলো।
শনিবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং করে আন্দোলন প্ররত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসের উপর পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।