১২ সেপ্টেম্বর ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : জাতীয়তাবাদী ছাত্রদল গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলা শাখার সভাপতি এড. সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার দপ্তর সম্পাদক আবুল বাশারের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে এমন তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়।
(আজকের সিলেট/১২ সেপ্টেম্বর/ডি/প্রেবি/কেআর/ঘ.)