২৯ সেপ্টেম্বর ২০২৩


নবীগঞ্জে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন

মো: আশরাফুল নবীগঞ্জ থেকে :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ডাকাতদলের অন্যতম সদস্য আব্দুল হালিম (৪৫) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আব্দুল হালিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতার হওয়া- আব্দুল হালিম (৪৫) আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়- বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ডাকাতিসহ বিভিন্ন ৭টি মামলার আসামী আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার (ওসি) মো. মাসুক আলী বলেন- গ্রেফতারকৃত হালিম ডাকাতি মামলাসহ বিভিন্ন ৭টি মামলার আসামী। একটি মামলায় আদালত তাকে ৭ বছরের সাজা দিয়েছেন। সাজা হওয়ার পর থেকে হালিম পলাতক ছিল। পুলিশের অভিযানে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএস // জনি

শেয়ার করুন