১৭ ফেব্রুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : এসএমপির জালালাবাদ থানা এলাকায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে এক ভ্যানগাড়ি চালকের। নিহত ভ্যানগাড়ি চালকের নাম ফারুক মিয়া (৬০)। তিনি জালালবাদ থানার নাজিরেরগাঁও-এর মৃত নূর মিয়ার ছেলে।
বুধবার রাতে জালালাবাদ থানার শাহখুররম ডিগ্রি কলেজের সামনে বাদাঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, রাতে ফারুক মিয়া তার ভ্যানগাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। বাদাঘাট সড়কের শাহখুরম ডিগ্রি কলেজের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় ফারুক মিয়া গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ফারুককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।