১ আগস্ট ২০২৩


জগন্নাথপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা

শেয়ার করুন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আক্তার হোসেন। ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয় দুই কোটি ৩২ লাখ টাকা।উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ লাখ টাকা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। রাজস্ব ব্যয় দুই কোটি ২২লাখ ৮০ হাজার টাকা উন্নয়ন ব্যয় ৮৮ কোটি ৫০ লাখ টাকা। সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লাখ ২০ হাজার টাকা।

বাজেট অধিবেশনে মেয়র আক্তার হোসেন এর সভাপতিত্বে ও পৌর সভার প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে বক্তব্য দেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

শেয়ার করুন