১২ ফেব্রুয়ারি ২০২০
ধর্ম ও জীবন ডেস্ক : ওলামায়েকেরামের অভিমত হল, দৃঢ় বিশ্বাসের সঙ্গে নিম্নোক্ত দো’আটি পাঠ করে আল্লাহর কাছে দুঃখ, দুশ্চিন্তা ও ঋণমুক্তির জন্য সাহায্য কামনা করলে, আল্লাহ তায়ালা ঋণগ্রস্ত ব্যক্তিকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করেন।
দো’আটি হল–
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল ‘আজযি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনে ওয়া গালাবাতির রিজা-লি।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। (বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩; আরও দেখুন, বুখারী, ফাতহুল বারীসহ ১১/১৭৩)
উল্লেখ্য, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দো‘আটি বেশি বেশি পড়তেন।