৩ জুলাই ২০২৩


‘কোরআন অবমাননাকারীরা বিশ্ব শান্তির জন্য হুমকি’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী বলেছেন, কোথাও কোরআন পুড়ানোর নামে বিশ্ব শান্তি নষ্ট করে ইসলাম ও মুসলমানদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবেনা। আল্লাহ কোরআনের হেফাজতকারী। পবিত্র কোরআন সমগ্র পৃথিবীর মানুষের জন্য। এ ধরনের নিকৃষ্ট কাজ আর যাতে না ঘটে ও অবমাননাকারীর বিরুদ্ধে অবশ্যই সুইডেনকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সারা বিশ্বের মুসলিম ও দেশগুলোকে সুইডেনকে বর্জন করার আহব্বান জানান বিএনপির এই নেতা।

সোমবার (৩ জুলাই) সুইডেনে পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে অবমাননার প্রতিবাদে সিলেট নগরীতে মুসলিম উম্মার বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপি নেতা আনহার আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো আব্দুল রকিব, মিছবাউল করিম চৌধুরী, লায়েকুজ্জামান, ফয়ছল আহমদ লাল, শফিকুল ইসলাম, আহছানুজ্জামান শহিদ, দুলাল আহমদ, জালাল উদ্দীন, আবু সুফিয়ান ফুয়াদ, মোং ইসলাম উদ্দীন, রাব্বি, সোহাগ, ইউছুফ আলী প্রমূখ।

শেয়ার করুন