২০ ফেব্রুয়ারি ২০২৩


আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের সম্মাননা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : আল কোরআন শিক্ষা পরিষদ পরিচালিত প্রধান কিরাআত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াহইয়া এর সভাপতিত্বে ও শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিলেট’র সভাপতি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুকিত, আখতার হোসেন, মাওলানা আতাউর রহমান বঙ্গী, মাওলানা কারী আারিফ বিল্লাহ আমীর, ইয়ামিন আহমদ চৌধুরী, শিক্ষক হাফিজ এহসানুল হক প্রমুখ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান কেন্দ্রের সমাপনী পরীক্ষায় জামাতে সনদ (ছাত্রী) এর ১ম হয়েছে তানজিবা মাহজাবিন, ২য় মাহফুজা রহমান বুশরা, ৩য় সুমাইয়া হুসাইন চৌধুরী, জামাতে সনদ (ছাত্র) ১ম হয়েছে শাব্বির আহমদ, ২য় ইকবাল আহমদ ও ৩য় হয়েছে ইজহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্র বাংলাদেশ কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রসংশনীয়।

শেয়ার করুন